ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বজ্রপাতে মৃত্যু ১, আহত ১

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 137

বজ্রপাত

নীলফামারীর জলঢাকা উপজেলায় আকস্মিক বজ্রপাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতের ঘটনায় লাবলু হোসেন (৫০) নামের এক ভ্যানচালক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় ভ্যানে থাকা আখতারুজ্জামান (৩৮) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খালিসা খুটামারা এলাকা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ওই দিনও ভ্যানচালক লাবলু হোসেন শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। একই সময় ভ্যানে থাকা শিক্ষক গুরুতর আহত হন।

আহত শিক্ষকের ডান পাশের বুক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা মৌসুমী ঝড়-বৃষ্টির সময়ে খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে বজ্রপাতে মৃত্যু ১, আহত ১

সর্বশেষ আপডেট ০৪:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬