ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি জট, শাটডাউনের পথে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 153

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২৪ শিক্ষকের পদোন্নতি আটকে থাকা এবং প্রশাসনিক জটিলতা ঘিরে উত্তেজনা বাড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। দাবি না মানলে পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পদোন্নতি সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তার প্রতিবাদে ধাপে ধাপে কঠোর কর্মসূচির পথে হাঁটছেন। ২৪ শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে আগামী পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, সমস্যা দ্রুত সমাধানের লক্ষণ না দেখা গেলে প্রথমে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এরপরও অগ্রগতি না হলে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরা দায়িত্ব পালন থেকেও সরে দাঁড়াবেন।

শিক্ষকদের ভাষ্য, এতদিন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতেই পাঠ্যক্রম, পরীক্ষা, ডিগ্রি প্রদান ও পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি নির্দেশনায় চ্যান্সেলরের অনুমোদন ছাড়া এসব কার্যক্রমকে বৈধতা না দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিবর্তন বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই তাদের দাবি।

তাদের মতে, নতুন এই শর্ত কার্যকর হলে চলমান একাডেমিক কার্যক্রম আইনি জটিলতায় পড়তে পারে। এমনকি পরীক্ষা গ্রহণ বা ডিগ্রি প্রদান নিয়েও প্রশ্ন তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংকটের আরেকটি দিক শিক্ষকস্বল্পতা। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অধিকাংশেই প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম। কোথাও কোথাও মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে একাধিক ব্যাচের পাঠদান চালাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ৫১টি শূন্যপদ পূরণ না হওয়ায় চাপ আরও বেড়েছে।

এর সঙ্গে যোগ হয়েছে খণ্ডকালীন শিক্ষকদের ভাতা বন্ধ থাকার অভিযোগ, যা প্রায় দেড় বছর ধরে ঝুলে আছে। এই প্রেক্ষাপটে ইউজিসির নির্ধারিত লোড ক্যালকুলেশন নীতিমালা মেনে অতিরিক্ত ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা—যা কার্যত ক্লাসসূচিতে প্রভাব ফেলতে পারে।

এদিকে, ২৪ জন শিক্ষকের পদোন্নতির জন্য নিয়োগ বোর্ডের সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ আরও ঘনীভূত হয়েছে। এ দাবিতে একজন শিক্ষক ইতোমধ্যে আমরণ অনশন শুরু করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত সমাধান না হলে পরশু থেকে বিশ্ববিদ্যালয়জুড়ে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন শুরু হবে—এমনটাই জানিয়ে দিয়েছেন শিক্ষকরা।

#বরিশাল_বিশ্ববিদ্যালয় #শিক্ষক_আন্দোলন #পদোন্নতি_সংকট #একাডেমিক_শাটডাউন #বাংলাদেশ_শিক্ষা

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদোন্নতি জট, শাটডাউনের পথে বরিশাল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ আপডেট ০৮:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬