ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 252

সৈয়দপুরে গৃহবধূ শিমু আক্তার হত্যা মামলায় পলাতক তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। যৌতুক নির্যাতনের অভিযোগ ঘিরে আলোচিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

র‌্যাব জানায়, অভিযুক্তদের দীর্ঘদিনের তৎপরতার পর ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. রায়হান রিতু (৩০), মো. জসিম (৩২) ও মো. জিতু (৩৪)। তারা সবাই স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত মোছা. শিমু আক্তার (৩১)-এর সঙ্গে রায়হান রিতুর বিয়ে হয় প্রায় ১৩ বছর আগে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে দাবি করা হয়।

গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয় বলে অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)।

ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌতুক হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৪:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬