কুয়েত-কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সর্বশেষ আপডেট ০৪:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 13
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে কুয়েত ও কাতারে ড্রোন হামলা চালিয়েছে তারা। দেশটির দাবি, শত্রুপক্ষের আগ্রাসনের জবাবে ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৫তম ধাপে এ হামলা চালানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, আরাশ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প আরিফজান, দোহা ক্যাম্প এবং কাতারের ক্যাম্প উদেইরিতে থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে।
ইরান বলেছে, মার্কিন হুমকি তাদের প্রতিরোধের মনোবল আরও বাড়াবে। দেশটির সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, নতুন কোনো সংঘাতের চেষ্টা করলে আগ্রাসী পক্ষকে আরও বড় পরিণতির মুখোমুখি হতে হবে।
এর আগে ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল ইরান। তেহরানের দাবি, এসব হামলায় জ্বালানি মজুত, সামরিক সরঞ্জামের গুদাম ও সেনাদের অবস্থানস্থল লক্ষ্য করা হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাব হিসেবেই তারা পাল্টা হামলা চালাচ্ছে।

































