ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসকে সুরের দুর্নীতি মামলার রায় ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 15

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে রায়ের দিন আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক আয়েশা নাসরিন রায়ের তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের বিষয়ে নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদ, দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য জমা দিতে এসকে সুরকে নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার যুক্তিতর্ক শেষ হয়।

দুদকের আইনজীবী এসএম আবুল কালাম আজাদ জানান, মামলায় আসামির বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এই ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসকে সুরের দুর্নীতি মামলার রায় ২৮ জুলাই

সর্বশেষ আপডেট ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬