ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পেছানোর সংবাদ ‘ভিত্তিহীন’: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 47

সামাজিক মাধ্যমে ছড়ানো এসএসসি পরীক্ষা পেছানোর খবরকে একেবারেই ভিত্তিহীন বলে জানালেন শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে—এ বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।

মঙ্গলবার বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “কিছু মানুষ অযথা আতঙ্ক ছড়াতে এমন গুজব ছড়াচ্ছে। কিন্তু পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন আসছে না।”

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই সভায় তিনি আরও জানান, পরীক্ষার রুটিন আগেই নির্ধারিত হয়েছে এবং প্রশ্নপত্র মুদ্রণের কাজও শেষ।

অন্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার শিক্ষকদের প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ অর্থ পুনরুদ্ধারে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এনটিআরসির কার্যক্রম নিয়েও কথা বলেন মন্ত্রী। তার ভাষ্য, বিএনপি আমলে গঠিত এ সংস্থাকে পরবর্তী সময়ে দুর্নীতির কেন্দ্রে পরিণত করা হয়েছিল। এখন এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসএসসি পেছানোর সংবাদ ‘ভিত্তিহীন’: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬