ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়। এখন চলছে ভোটগ্রহণের প্রস্তুতি। কারণ বহুল প্রতীক্ষিত নির্বাচনের মাহেন্দ্রক্ষণ কাল। নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছে দলটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ৯টায় ভোট দিতে যাবেন। পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে সকাল ৮টায় এবং ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদ্রাসায় ভোট দেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি নেতারা কে কোথায় ভোট দেবেন

সর্বশেষ আপডেট ১১:৫১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬