ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 159

নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম বলেন, পোলিং এজেন্ট যারা আছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন।

কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম’ দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তাসনিম জারা বলেন, বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না; অথচ ফোন সঙ্গে নিলে ব্যবহার করতে পারবে না।

এ সময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে। নির্বাচন হচ্ছে-এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে সম্ভব! নিয়ম জানতে চাচ্ছি, তবুও সঠিক উত্তর দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

সর্বশেষ আপডেট ১২:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬