ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৫ নবজাতককে বুকে নিয়ে বাড়ি ফিরলেন মা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১১:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 31

একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন গাজীপুরের কাপাসিয়ার গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর সুস্থ ও স্বাভাবিক আছেন নবজাতক ও মা। নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন গৃহবধূ। সংশ্লিষ্টরা বলছে, দেশের চিকিৎসা ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বাড়ি ফিরেছেন তিনি। এর আগে গত ৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সি-সেকশন অস্ত্রোপচারের মাধ্যমে মাসুমার কোলজুড়ে আসে তিন ছেলে ও দুই মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দিগাবো গ্রামের কাজল মিয়ার স্ত্রী মাসুমা গত ৫ এপ্রিল প্রসব বেদনা অনুভব করলে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে তিনি পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।

চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন কম থাকে এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তবে এই ক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যা আশাব্যঞ্জক। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক লক্ষণ।

এ বিরল ঘটনার খবর দ্রুতই স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন উৎসুক মানুষ। দূর-দূরান্ত থেকে মানুষ নবজাতকদের একনজর দেখতে ছুটে আসছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একসঙ্গে ৫ নবজাতককে বুকে নিয়ে বাড়ি ফিরলেন মা

সর্বশেষ আপডেট ১১:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬