ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বরিশালে চরমোনাই পীর

ইসলামের একমাত্র প্রতীক হাতপাখা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় চরমোনাই পীর। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, তিনি নিজে কোনো আসনে প্রার্থী হননি এবং দলটি প্রতিষ্ঠার পর থেকে কখনো ক্ষমতার রাজনীতি করেনি। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাদ নেওয়া সম্ভব ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ ও ইসলামের পথকেই বেছে নিয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, এবারের নির্বাচনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলাম ও শরীয়াহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করছে। তিনি দেশের নাগরিকদের উদ্দেশে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক কিছু দেখেছে, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ এতে মানুষের মুখে হাসি ফুটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, পবিত্র কুরআনের ভাষ্যমতে মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। ১২ ফেব্রুয়ারি জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে একাধিকবার নির্বাচন অনুষ্ঠিত হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। কারণ ছিল ভুল নেতা ও ভুল নীতি। ভুল নেতৃত্ব ও নীতি থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, হাতপাখা মার্কায় ভোট দিলে নির্বাচনের পর কাউকে পালিয়ে বেড়াতে হবে না।

জামায়াত প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, জামায়াত দীর্ঘদিন ধরে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিলেও বর্তমানে তা ভুলে গেছে। তাদের ইশতেহারে ইসলাম নেই দাবি করে তিনি বলেন, ইসলাম প্রত্যাশীরা তাদের ভোট দিলে প্রতারিত হবেন।

জনসভায় বক্তব্য দেন বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের। তিনি বলেন, সমাজ ঘুনে ধরেছে, এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে। দেশে ছোট অপরাধে সাধারণ মানুষ কঠোর শাস্তি পেলেও অপরাধের মূল হোতারা পার পেয়ে যায়। ইসলাম ক্ষমতায় এলে এই বৈষম্যের অবসান ঘটানো হবে এবং অপরাধকে উৎস থেকেই নির্মূল করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ইসলাম ইনসাফের ধর্ম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দল নয়, মানুষ হিসেবেই সবাইকে বিবেচনা করে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি জেলেদের সমস্যা সমাধান, শিশুদের শিক্ষার ব্যবস্থা, রাস্তা-ঘাট উন্নয়নসহ সার্বিক এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি সব রাজনৈতিক দলের যোগ্য ব্যক্তিদের নিয়ে সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠন করে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে চরমোনাই পীর

ইসলামের একমাত্র প্রতীক হাতপাখা

সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬