ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 155

ইরানের সঙ্গে যুদ্ধসহ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। আন্দোলন ক্রমেই বড় হচ্ছে, সরকারি দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় হামলার ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যেই দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে প্রায় এক হাজার বিক্ষোভকারী উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা চালায়, এতে দুই কর্মকর্তা সিমেন্ট ব্লকের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন।

আয়োজকরা জানান, ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ৩ হাজার ২০০টির বেশি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে বড় সমাবেশ হলেও অনেক কর্মসূচি ছোট শহরগুলোতেও আয়োজন করা হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন চালাতে চাইছে। ইরান যুদ্ধ, অভিবাসন নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে।

‘নো কিংস’ কর্মসূচি কোনো নির্দিষ্ট দাবি নয়, বরং ট্রাম্পবিরোধী আন্দোলনের বিস্তৃত ও বিচিত্র চরিত্র তুলে ধরেছে।

জানুয়ারিতে মিনেসোটায় বড় সমাবেশে অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিকের প্রতি ক্ষোভও প্রকাশ করা হয়েছিল। সেখানে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন গান পরিবেশন করেন।

ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

তবে ট্রাম্প এসব পদক্ষেপকে দেশ পুনর্গঠনের জন্য নেওয়া বলছেন। হোয়াইট হাউস বিক্ষোভকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের ফসল’ হিসেবে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে, এতে জনগণের প্রকৃত সমর্থন নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

সর্বশেষ আপডেট ১০:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬