ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের শর্ত ভেঙে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 94

বুধবার লেবাননের টায়ার শহরের আব্বাসিয়ে মহল্লায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের ১০ দফা প্রস্তাব মানার আশ্বাসের পর যুদ্ধবিরতি চলছে। কিন্তু সেই শর্তের একটি—লেবানন ও মিত্রদের ওপর হামলা বন্ধ—উপেক্ষা করেই লেবাননে হামলা  চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের ভূখণ্ডে সাময়িক হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এটি দুই সপ্তাহের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

তবে একইসঙ্গে লেবাননে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা এসেছে, যা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। কারণ, ইরানের প্রস্তাবিত ১০ দফার অন্যতম শর্ত ছিল লেবাননসহ মিত্র দেশগুলোতে হামলা বন্ধ রাখা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই ১০ দফা মানার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছিল বলেই কূটনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছিল যে, সংঘাত কিছুটা হলেও কমতে পারে। কিন্তু ইসরায়েলের এই অবস্থান সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

ইসরায়েলি বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তারা ‘আত্মরক্ষামূলক’ জবাব দিতে প্রস্তুত রয়েছে। ফলে একদিকে বিরতির বার্তা, অন্যদিকে হামলা অব্যাহত—দুইয়ের এই সমান্তরাল অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের শর্ত ভেঙে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরাইলের

সর্বশেষ আপডেট ০৪:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬