ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সব হামলা ঠেকানো সম্ভব নয় : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 179

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান থেকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা সম্ভব নয়। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র দ্রুত ইরানের আকাশসীমায় সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করছে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি ও মিত্রদের রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ওয়াশিংটনে পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেগসেথ বলেন, আকাশ প্রতিরক্ষা জোরদারে কোনো খরচ বা সক্ষমতায় কাটছাঁট করা হয়নি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবু তিনি স্বীকার করেন, বাস্তবতা ভিন্ন হতে পারে। সব আঘাত থামানো সব সময় সম্ভব হয় না।

তার কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে, সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগে তুলনামূলক স্বল্প সময়ের যুদ্ধের কথা বললেও হেগসেথ এবার আট সপ্তাহ পর্যন্ত সংঘাত চলার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অবশ্য নির্দিষ্ট সময়সীমা বলতে তিনি রাজি হননি। যুদ্ধ কীভাবে গড়ায়, সেটিই শেষ পর্যন্ত সময় নির্ধারণ করবে বলে জানান তিনি।

একই ব্রিফিংয়ে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, মার্কিন সেনারা এখনো ঝুঁকির মুখে অবস্থান করছেন। পরিস্থিতি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, এ বিষয়ে চোখ বন্ধ রাখার সুযোগ নেই।

রোববার কুয়েতে একটি বেসামরিক বন্দরের ভেতরে পরিচালনাকেন্দ্রে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। মূল সেনাঘাঁটি থেকে কয়েক মাইল দূরে থাকা ওই স্থাপনাটি ছিল কনটেইনারধাঁচের অস্থায়ী কাঠামো। নিহতদের একজনের স্বামী গণমাধ্যমকে জানান, সেখানে কার্যত কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না।

এদিকে যুক্তরাষ্ট্র আরও যুদ্ধবিমান ও বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে বলে জানান হেগসেথ। তার ভাষায়, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সময় নেওয়া হবে। তিনি বলেন, এখন অভিযানের গতি ও তাল নির্ধারণ করছে যুক্তরাষ্ট্রই, আর প্রতিপক্ষ ভারসাম্য হারিয়েছে।

অন্যদিকে তেহরান মধ্যপ্রাচ্যে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি পুনর্ব্যক্ত করেছে। এতে বোঝা যায়, সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে বলেছেন, অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে প্রয়োজনে তার চেয়েও বেশি সময় এগোতে তিনি প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের সব হামলা ঠেকানো সম্ভব নয় : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬