ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 114

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তানে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘন জঙ্গলঘেরা দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার সকালে এয়ারবাস এইচ১৩০ মডেলের একটি হেলিকপ্টার উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়।

হেলিকপ্টারটি পশ্চিম কালিমান্তানের মেলাউই অঞ্চলের একটি পাম অয়েল প্ল্যান্টেশন এলাকা থেকে উড্ডয়ন করেছিল।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি ঘন বন ও পাহাড়ি হওয়ায় উদ্ধার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে।

সংস্থাটির প্রধান মোহাম্মদ সিয়াফি বলেন, সম্ভাব্য দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের অংশ, সম্ভবত লেজের একটি অংশ, উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধার সংস্থার তথ্যমতে, দুর্ঘটনায় ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যসহ মোট ৮ জনই নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাস্থলটি সিত্রা মাহকোতা কোম্পানির মালিকানাধীন একটি পাম অয়েল প্ল্যান্টেশন বলে জানা গেছে।

হেলিকপ্টারটি পরিচালনা করছিল ম্যাথিউ এয়ার নুসান্তারা নামের একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থা।

এদিকে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬