শিরোনাম
ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হওয়ার দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 140

সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের অনন্য সাধারণ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।
তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে হয়েছে। মানুষ নির্বাচনকে উপভোগ করেছে।
জুবায়ের আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।


































