ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 55

ইউপি নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে নির্বাচনের ধাপও কমানো হতে পারে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, ভোটের কারণে যাতে কোনো পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে ভোট আয়োজনের জন্য সময় পাওয়া যেতে পারে। তবে ওই সময়ে রোজাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি যত দ্রুত সম্ভব জানানো হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউপি নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ

সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬