ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি আয়োজন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 23

ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন।

আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আগামী ১৪ জুন (রবিবার) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রাজধানীর উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট অফিসে এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেবেন এয়ারলাইন্সটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

মানবিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মেডিকেল সার্ভিস টিম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা, থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

সেমিনার শেষে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মীরা মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, বরং একটি সহমর্মী, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের রক্তদান কর্মসূচি আয়োজন

সর্বশেষ আপডেট ০১:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬