ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের পুনর্বাসন করতে দেওয়া হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 11

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দলটিকে পুনরায় সক্রিয় করার অপচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনমত ভিন্ন খাতে প্রবাহিত করে দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে কোনো স্বৈরাচারী শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

চিকিৎসাসেবা উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগবিষয়ক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভারও আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ.লীগের পুনর্বাসন করতে দেওয়া হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬