শিরোনাম
আ. লীগের কর্মসূচি প্রতিহতের জন্য কঠোর নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
- সর্বশেষ আপডেট ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 101
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা যে কোনো কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায়, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণ ইতিমধ্যেই নির্বাচনমুখী হয়ে গেছে এবং কেউ তা প্রতিহত করতে পারবে না।
এ সময় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দ্বারা ছড়ানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান তিনি।
































