ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জুলুম সহ্য করেছি, তবু দেশের মাটি ছাড়িনি :জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 165

আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রধান ডা. শফিকুর রহমান বুধবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত জনসভায় বলেন, বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তা পূরণ হয়নি। “জুলাই বিপ্লবে যুবকরা একটি দাবি করেছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ইনসাফ, কর্মসংস্থান ও নিরাপত্তা থাকবে। আমরা মানবিক বাংলাদেশ গড়ার পথে আছি,” তিনি যোগ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা বসন্তের কোকিল নই। অনেক জুলুম-নির্যাতন সহ্য করার পরও দেশ ছাড়িনি। দুঃখের সময় আপনাদের পাশে ছিলাম, সুখের সময়ও থাকব। আমাদের লক্ষ্য জাতিকে পিছিয়ে নয়, এগিয়ে নেওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন জাতিকে তার অধিকার ফিরিয়ে দেবে।”

তিনি এটিকে সাধারণ নির্বাচন নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন হিসেবে বর্ণনা করেন। “এবারের নির্বাচন জুলাইযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত। তাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

জনসভায় জোটের নেতাকর্মী ও সমর্থকদের সামনে টাঙ্গাইলের আটটি আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং তাদের জন্য ভোট প্রার্থনা করা হয়। বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপি নেতা সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিসের নেতা খন্দকার শাহাবুদ্দিন।

জনসভা চলাকালীন টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে রেখেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমরা জুলুম সহ্য করেছি, তবু দেশের মাটি ছাড়িনি :জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬