ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী হজে বিমানভাড়া কমবে অন্তত ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 76

হজযাত্রীদের ব্যয় কমাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার—আগামী হজে বিমানভাড়া অন্তত ২০ হাজার টাকা কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদির রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় আয়োজিত নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, হজের খরচ কমাতে সরকার কাজ করছে এবং বিমানভাড়া সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর এ খাতে উল্লেখযোগ্য হ্রাস আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, হজ এজেন্সিগুলো যাত্রীদের যথাযথ সেবা না দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইভাবে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন সরকারের সময়ে এবারই প্রথম হজযাত্রীরা দেশ থেকেই নুসুক কার্ড পাচ্ছেন, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

সংসদ সদস্য শামীম কায়সার বলেন, স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও সরকারের উদ্যোগে এবার একটি সুশৃঙ্খল হজ আয়োজন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সৌদিতে হজ মিশনের অফিসগুলো থেকে যাত্রীরা প্রয়োজনীয় সেবা পাবেন বলেও জানান তিনি।

হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার নুসুক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা যায় না। সরকার দেশে বসেই কার্ড দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় হলেও, এটি হারিয়ে যাওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে হজে যাওয়া ১৪টি এজেন্সির যাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ করা হয়। এর ফলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগামী হজে বিমানভাড়া কমবে অন্তত ২০ হাজার টাকা

সর্বশেষ আপডেট ০৯:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬