ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আটক সবাইকে

আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 42

আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: ওয়াংচুক

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক আজ এক এক্স বার্তায় বলেছেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

লাদাখের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী আরও বলেন, আন্দোলনটি পরিচালনার জন্য এত নেতা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন জানতে পেরেছি যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আশা করি, গ্রেপ্তার সবাইকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমি অনশন বা পদযাত্রা কর্মসূচির কথা বিবেচনা করতে বাধ্য হবো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আটক সবাইকে

আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: ওয়াংচুক

সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬