ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ গ্রুপের ‘রমজান উপহার’ নামে প্রতারণা

বিশেষ প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 360

আকিজ গ্রুপ রমজান উপহার (akij.vdfx.top) নামে লিংক দিয়ে কুইজ প্রতিযোগিতার নামে চলছে প্রতারণা। যারাই এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদেরই বিকাশ একাউন্ট থেকে ৫০ টাকা করে প্রতি সপ্তাহে কেটে নিচ্ছে প্রতারক দল।

আকিজ গ্রুপ রমজান উপহার akij.vdfx.top নামে লিংকটি ওপেন করলে সাতজনকে পাঠাতে বলা হয়। এরপর কুইজ খেলা শুরু হয়। ধাপে ধাপে খেলে যিনি কুইজটি জিতেন তাকে তার অর্থ পাঠাতে বিকাশ নাম্বার দিতে বলা হয়। বিকাশ নাম্বার দেওয়ার পর একটা ভেরিফাই নাম্বার দিচ্ছে তারা। সেই নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে Purno tecnologies limited কুইজে অংশগ্রহণকারী বিজেতার বিকাশ নাম্বার থেকে সাতদিন পর পর ৫০ টাকা করে কেটে নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, বিকাশ নাম্বার থেকে টাকা কেটে নেওয়ার পর ম্যাসেজ আসে। সেখানে লেখা রয়েছে -`Your bkash subscription is successfully created with Purno tecnologies limited with subscription reference QuizBD. Payment amount 50 for weekly cycle will be dabited on 6 february 2026.

আরেকজন ভুক্তভোগী বলেন, দ্বিতীয়বার ১৩ ফেব্রুয়ারি আবার বিকাশ নম্বর থেকে ৫০ টাকা কেটে নেয় এই সংস্থা। সেখানে ম্যাসেজে লিখা ছিল : Scheduled cycle Payment for bkash subscription with Purno tecnologies limited for subscription reference QuizBD. of 50 will be dabited on 13 february 2026.

এভাবে কুইজে অংশ নেওয়া বিজয়ীদের পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতি জনের বিকাশ নাম্বার থেকে সপ্তাহে ৫০ টাকা করে কেটে নিচ্ছে।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) মোঃ শাহ আলম বলেন, ‘এটি গ্রাহকদের সঙ্গে একটি প্রতারণা। প্রলোভন দেখিয়ে আর্থিক ক্ষতি করছে। এভাবে তারা টাকা কেটে নিচ্ছে। এটা জানিয়ে এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বা বিকাশে অভিযোগ করা যেতে পারে। থানায় প্রতারণার মামলা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘একজন বিক্রেতা প্রতিশ্রুতি দিয়ে সেবা দিচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানে এক্ষেত্রে অভিযোগ নেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১০টি সেবার কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে পানি, নিষ্কাশন, জ্বালানি, বিদ্যুৎ, হোটেল, রেস্তোরা ইত্যাদি। এই সেবাগুলো প্রতিশ্রুতি দিয়ে না দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়।’

শাহ আলম আরো জানান, বিষয়টি আকিজ গ্রুপকে অবগত করা দরকার। এই প্রতিষ্ঠান থেকে ঘটনাটি ঘটছে। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ এই বিষয়ে প্রতিকারের কোনো সুযোগ নেই।

এ বিষয়ে আকিজ রিসোর্স এর জনসংযোগ কর্মকর্তার (নাম প্রকাশে অনিচ্ছুক) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আকিজ ৫টি গ্রুপে ভাগ হয়েছে। আমাদের গ্রুপ থেকে এ ধরনের কোনো কুইজে অংশ নেওয়ার জন্য লিংক দেওয়া হয়নি। অন্য গ্রুপ থেকে দিয়েছে কিনা আমি অবগত নই।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আকিজ গ্রুপের ‘রমজান উপহার’ নামে প্রতারণা

সর্বশেষ আপডেট ১২:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬