ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 39

তানজিন তিশা

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জ যাওয়ার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তাঁর। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তাঁর এই পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তানজিন তিশা।

ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন পোস্ট নিয়েও প্রায়ই আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

সর্বশেষ আপডেট ০৩:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬