ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 155

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্তে ঢাকার কাছের একটি নদীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অনেকের মরদেহ ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের তৎকালীন কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বুধবার রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান–সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, তদন্তে জানা গেছে, ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ চলছে। তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের ওই গণকবরে ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আটজন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণকবর পরিদর্শন করা হচ্ছে। এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, রায়েরবাজারের পাশাপাশি জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবরও পরিদর্শন করা হবে। ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে’

সর্বশেষ আপডেট ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬