ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে এবং সেখান থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

সর্বশেষ আপডেট ০৫:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬