ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 16

হাসপাতালে স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ড

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত এ ধরনের উপসর্গে মোট ৫৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন।

অন্যদিকে ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। একই সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬