ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৭০ চারা রোপণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 297

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারি উদ্যোগের অংশ হিসেবে এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আরও ২০০টি চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মডেল থানার ওসি, সহকারী বন সংরক্ষকসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি সবাইকে নিজ নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও ফাঁকা জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, প্রতিটি গাছই ভবিষ্যতের নিরাপদ পরিবেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৭০ চারা রোপণ

সর্বশেষ আপডেট ০৪:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬