ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র উদ্ধার

সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণের পরিকল্পনা নস্যাৎ

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 94

কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র উদ্ধার

সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। পৃথক দুটি অভিযানে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি ওয়ান শুটারগানসহ মোট নয়টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের অভিযানের মুখে পালিয়ে যাওয়ায় কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত খুলনার কয়রা ও দাকোপের সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান দুটি পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় সাত্তার বাহিনীর সদস্যরা কয়েকজন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের প্রস্তুতি নিচ্ছে; এমন গোপন তথ্য পায় কোস্ট গার্ড। এর ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী যৌথ অভিযান শুরু করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি জেলেদের ফেলে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জিম্মি অবস্থায় থাকা পাঁচ জেলেকেও জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন কয়রা উপজেলার জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে সুন্দরবনের দাকোপ অংশে পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন নলিয়ান। কুমড়োখালী খালসংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একটি দল অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ওই দলের সদস্যরাও বনের ভেতরে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গোপনে লুকিয়ে রাখা চারটি একনলা বন্দুক, একটি শূন্য দশমিক ২২ ক্যালিবারের বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ওই ক্যালিবারের ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনীগুলো নির্মূল এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র উদ্ধার

সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণের পরিকল্পনা নস্যাৎ

সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬