ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্বভৌমত্ব নস্যাৎ করতে পিলখানা হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180

পিলখানা হত্যাকাণ্ডকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানার সেই মর্মান্তিক দিনকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। শহীদদের প্রতি সম্মান জানানো মানে জাতির আত্মমর্যাদাকে সমুন্নত রাখা।

সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তিনি কেবল প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও তাদের মাঝে উপস্থিত হয়েছেন।

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেন—বিচারের প্রত্যাশায় শহীদ পরিবারগুলো গত ১৭ বছর কতটা কষ্ট ও হতাশার ভেতর দিয়ে সময় পার করেছে। এই দীর্ঘ প্রতীক্ষা জাতির জন্য গভীর বেদনার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় নিরাপত্তার বড় ধরনের দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করে বলেন, একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক তার সেনাবাহিনী।

সেদিন সেনা কর্মকর্তাদের ওপর নৃশংস হামলা ছিল দেশের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দেওয়ার অপচেষ্টা। সেই ঘটনার মাধ্যমে যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, তা দূর করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।

তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় নিরাপত্তা কাঠামোকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যেন কোনো বহিঃশত্রু বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে না পারে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি সেনা পরিবারগুলোর কল্যাণ এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সার্বভৌমত্ব নস্যাৎ করতে পিলখানা হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬