ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিইটিপির ত্রুটি ও সংস্কার নির্ধারণ করবে ইতালি: শিল্পমন্ত্রী

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 102

সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সার্বিক আধুনিকায়নে বিদেশি প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেছেন, সিইটিপির ত্রুটি ও সংস্কার নির্ধারণ করবে ইতালি।

শুক্রবার (২৯ মে) দুপুরে সাভারের হরিণধরায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সাভার চামড়া শিল্প নগরীর পরিবেশগত সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সিইটিপির কার্যকারিতা বাড়াতে আগামী দিনে ইতালির একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে এখানে আনার পরিকল্পনা করা হচ্ছে। এই শোধনাগারে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি রয়েছে এবং কী কী সংস্কার প্রয়োজন, তা বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে নিরূপণ করা হবে।

তিনি আরও বলেন, কাঁচা চামড়া মানে ওয়েট ব্লু চামড়া রপ্তানী করা যায় না। এভাবে চামড়া রপ্তানী করে যে টাকা পাবেন আর এই চামড়া দিয়ে জুতা বেল্ট বা অন্য কিছু উৎপাদন করে যদি বাহিরে পাঠানো হলে এর মাঝখানে ভেলুএটি ঘটে।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অধিক বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থান। সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানী করতে চাই। আগামী দিনে বাংলাদেশের সকল চামড়া যেন সংরক্ষণ করতে পারি এ লক্ষ্যে সাভারের সিইটিপির সমস্যা দূর করতে কাজ চলছে।

যে সমস্ত জায়গায় চামড়া জড়ো হয় সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোন উপায় নেই। যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

এসময় হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়াকালীন জটিলতায় যেসব ট্যানারি প্রতিষ্ঠান বন্ধ বা হারিয়ে গেছে, তাদের সহযোগিতার দেওয়ার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দেশের এই অন্যতম বৃহত্তম রফতানি খাত ও জাতীয় শিল্পকে রক্ষা করতে বর্তমান বিএনপি সরকার নানামুখী পুনরুজ্জীবিতকরণ উদ্যোগ হাতে নিয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং ট্যানারি মালিকদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এদিকে, ঈদ-পরবর্তী চামড়া সংগ্রহের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মতো ট্যানারি কারখানাগুলোতে লবণযুক্ত চামড়াবাহী ট্রাক প্রবেশ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিইটিপির ত্রুটি ও সংস্কার নির্ধারণ করবে ইতালি: শিল্পমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬