ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 14

স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি জোরদার, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের ডিভাইস নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ের শিশুদের স্কুলমুখী করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে। এই উদ্যোগের ফলাফল মূল্যায়ন করে ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী অতিরিক্ত সময় মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের দায়িত্বশীলতার ওপরও জোর দেন। তিনি বলেন, যেসব শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না বা পাঠদানে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং জোরদারের নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার

সর্বশেষ আপডেট ১০:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬