সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৫:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 301
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় লাভের পর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসার পথে রয়েছেন, যা তাকে দেশের ইতিহাসে সবচেয়ে বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার মর্যাদা দিচ্ছে।
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে ক্ষমতার শীর্ষ পদে আসা তারেকের ৬০ বছর বয়স এই ঘটনা অনন্য বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাদেশে সাধারণত প্রধানমন্ত্রী হওয়ার বয়স ৪৫-৫৫ বছরের মধ্যে হয়ে থাকে। স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ৪৬ বছর বয়সে দায়িত্ব নিয়েছিলেন, শেখ মুজিবুর রহমানের বয়স তখন ৫২, বেগম খালেদা জিয়া ৪৬ ও শেখ হাসিনা ৪৯ বছর বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হন।
তুলনায় তারেক রহমানের ক্ষেত্রে বয়সের সঙ্গে এসেছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নির্বাসন ও কারাবরণের অভিজ্ঞতা, যা তাকে রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে অনন্যভাবে প্রস্তুত করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, তার দীর্ঘ জীবন অভিজ্ঞতা ও রাজনৈতিক অন্তর্দৃষ্টি নতুন সরকারের জন্য একটি শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করবে।
নির্বাচনের পর দেশের পুঁজিবাজার ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তার নেতৃত্বের দিকে নজর রাখছেন, বিশেষ করে অর্থনীতি, প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা কেমন হবে তা নিয়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমও তাকে নির্বাচনের সম্ভাব্য দায়িত্ব গ্রহণে ‘ফ্রন্ট-রানার’ হিসেবে তুলে ধরেছে।
































