ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামলীতে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 133

শ্যামলীতে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী মোড়ের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মুক্তা (৪০)। অপর নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি জানান, ভোরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত মুক্তাকে পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত দুই নারীই ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্যামলীতে ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬