ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
  • সর্বশেষ আপডেট ০৫:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কুমারপাড়া এলাকার নিজ ঘর থেকে অলি আহমেদ (৪০) ও তার স্ত্রী ছকিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি একই আড়ায়, দুই রশিতে ঝুলছিল এবং ওড়না দিয়ে কোমর বাঁধা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সোমবার দুপুরে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়, যা নিয়ে সন্ধ্যার পর তারা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গলায় ফাঁস দিয়ে সংঘটিত আত্মহত্যা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লালমনিরহাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৫:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫