ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 11

তিস্তা ব্যারেজ। ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি ত্বরান্বিত করতে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এ লক্ষ্যে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও জানান, প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তিস্তা মহাপরিকল্পনা একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ হলেও সরকার দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে চায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের কমিটি

সর্বশেষ আপডেট ১০:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬