ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০১:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 58

মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা

বৃষ্টি উপেক্ষা করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় পুলিশের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে মাদকবিরোধী র‌্যালিটি বের হয়। দীঘিনালা থানা পুলিশের আয়োজনে র‌্যালিতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

এ সময় দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, স্থানীয় বিএনপির নেতাকর্মী, দীঘিনালা থানা ও বাবুছড়া পুলিশ ফাঁড়ির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৃষ্টির মধ্যেই সড়কে পদযাত্রা করে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেন তারা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক নির্মূলের দায়িত্ব শুধু পুলিশের নয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার ও সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসী সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

মাদকের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

র‌্যালিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, বৃষ্টির মধ্যেও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিয়েছে। এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষ আরও সচেতন হবে।

তারা আরও বলেন, মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদেরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা

সর্বশেষ আপডেট ০১:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬