ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা ব্যানার্জির ভাতিঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

মমতা ব্যানার্জির ভাতিঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। নীহার মুখোপাধ্যায় একসময় রামপুরহাট-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। কুসুম্বা গ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃষ্টি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃষ্টির নাম এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলোচনায় এসেছিল। অভিযোগ ছিল, অনিয়মের মাধ্যমে তিনি গ্রুপ-সি পদে চাকরি পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তার নাম উঠে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি হারান তিনি।

তদন্তকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ-সি পরীক্ষার ওএমআর শিটে ব্যাপক গরমিলের অভিযোগ পাওয়া গিয়েছিল। ওই তদন্তের সূত্র ধরেই অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকায় বৃষ্টির নামও আসে।

এদিকে, সম্প্রতি বৃষ্টির সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল বলে জানা গেছে। পরিবারের দাবি, কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি নিজের ঘরে একাই থাকতেন এবং অন্যদের সঙ্গে খুব বেশি কথা বলতেন না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মমতা ব্যানার্জির ভাতিঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬