ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিবি সাওদা গ্রেপ্তার, জামায়াতের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ভোলা (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 160

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ ঘটনায় মতামত প্রকাশ করেছেন।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার এসআই জুয়েল হোসেন খানের প্রতিবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্র ও সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জানতে পারি, বিবি সাওদা তার ব্যবহৃত ‘Redmi Note 9’ মোবাইলে লগইনকৃত ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তার মোবাইল ফোন হেফাজতে নেওয়া হয়।

এতে আরও বলা হয়, তিনি সরকার, রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত সন্দেহে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, ভোলা জেলা জামায়াতে ইসলামী সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিবি সাওদা গ্রেপ্তার, জামায়াতের তীব্র প্রতিবাদ

সর্বশেষ আপডেট ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬