ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে নতুন ভিসানীতির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 18

বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ‘ভিসানীতি-২০২৬’-এর অনুমোদন দিয়েছে সরকার। নীতিমালার খসড়া আরও পরিমার্জনে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

দেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি পর্যটন খাতকে আরও গতিশীল করতে নতুন ভিসানীতির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ভিসানীতি-২০২৬’-এর অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নীতিমালাটি আরও কার্যকর ও সময়োপযোগী করতে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র, বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় মতামত দেবে।

তিনি বলেন, এতদিন ভিসা প্রদানের ক্ষেত্রে পারস্পরিকতার নীতি অনুসরণ করা হলেও এখন দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা সহজ করতে ভিসা প্রক্রিয়া সরল করা হচ্ছে, যাতে তারা দ্রুত বিনিয়োগ করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন নীতিমালায় ভিসার ৩৪টি ক্যাটাগরি রাখা হয়েছে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা, দক্ষ মানবসম্পদ, পর্যটন, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর উৎসাহিত করা, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই নতুন ভিসানীতির মূল লক্ষ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিনিয়োগ বাড়াতে নতুন ভিসানীতির অনুমোদন

সর্বশেষ আপডেট ০৯:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬