ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বললেন সমাজকল্যাণমন্ত্রী

বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন।

শুক্রবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে মানুষের আস্থা আরও বাড়বে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত; সব শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার পরিকল্পনা করছে।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন এবং মাসিক ভাতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন সমাজকল্যাণমন্ত্রী

বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমেছে

সর্বশেষ আপডেট ১২:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬