ববিস্থ বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে রানী-ইমাম
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 116
বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ (ববি) বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬-২৭ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা: রানী খানম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন।
গত ৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ফেসবুক পেজে উপদেষ্টা মণ্ডলীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা যায় ববিস্থ বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর সদস্যদের মনোনয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নব নির্বাচিত সভাপতি মোসা: রানী খানম বলেন, বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় এর নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। এই দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।নবগঠিত কমিটির সকল সদস্যকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দায়িত্ববোধের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব সংগঠনে রূপ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।আগামী দিনগুলোতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন,বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির মাধ্যমে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের বাস্তব সমস্যা চিহ্নিত করে তা ধাপে ধাপে বাস্তবায়নে আমরা কাজ করব। সকল সদস্যের ঐক্য ও সহযোগিতায় এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে বিশ্বাস করি






































