ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 84

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হতে না হতেই নতুন বিতর্কে জড়ালেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফা ‘বিশেষ সুবিধা’ দিয়েছে—এমন অভিযোগসংবলিত একটি পোস্টে তার লাইক দেওয়াকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

বিতর্কের সূত্রপাত স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এসপেহো পাবলিকো’-এর একটি ভিডিও ক্লিপ থেকে। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের আগে প্রকাশিত ওই ভিডিওতে এক সাংবাদিক দাবি করেন, ফিফার সহায়তার কারণেই আর্জেন্টিনা টুর্নামেন্টের শেষ পর্যন্ত পৌঁছেছে।

ভিডিওতে ওই সাংবাদিক বলেন, আর্জেন্টিনা এমন একটি দল, যাদের আরও আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। তার অভিযোগ, ফিফার প্রভাবের কারণেই দলটি এগিয়ে গেছে।

রোনালদোর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ওই পোস্টে লাইক দেওয়ার বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ বিষয়ে রোনালদো বা তার মিডিয়া টিম এখনো কোনো ব্যাখ্যা দেয়নি।

ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফিফার সিদ্ধান্ত নিয়ে সমালোচনামূলক পোস্টে রোনালদোর প্রতিক্রিয়া আরও আলোচনার জন্ম দিয়েছে। কারণ এর আগে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর রোনালদোর নিষেধাজ্ঞা কমিয়ে দিয়েছিল ফিফা। নিয়ম অনুযায়ী তিন ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকলেও তাকে এক ম্যাচ খেলতে হয়নি এবং বাকি শাস্তি স্থগিত রাখা হয়। সেই সিদ্ধান্ত নিয়েও তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’

সর্বশেষ আপডেট ০৫:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬