ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 77

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের পৌর বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব সিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস হয়েছে। এই সময়ের মধ্যে দেশের পরিবর্তনে সাধারণ মানুষ সন্তুষ্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও পরিবর্তনকে ভালোভাবে দেখছেন না, তারা নানা ধরনের সমালোচনা শুরু করেছেন। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬