ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনএসআই পরিচয়ে প্রেম, ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 6

এনএসআই পরিচয়ে প্রেম, ধর্ষণের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এক কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে লিয়ন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিয়ন ও তার মা-বাবার বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিয়ন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ওই কলেজছাত্রীর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তরুণীকে বিয়ে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে কয়েক দফায় সাড়ে ১০ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তরুণীকে স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লিয়ন ওই তরুণীর বাড়িতে যান। পরে তার কক্ষে প্রবেশ করে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তরুণীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করেন। পরে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, লিয়নের কাছ থেকে ভুয়া বিয়ের এফিডেভিটের কপি ও এনএসআইয়ের জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিবাহিত। একই কৌশলে আরও কয়েকজন নারীর সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, আসামির কাছ থেকে জাল পরিচয়পত্র ও ভুয়া বিয়ের কাগজ উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার মা-বাবার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনএসআই পরিচয়ে প্রেম, ধর্ষণের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬