ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে ঝিল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী বলছেন হত্যা

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০১:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 14

চরফ্যাশনে ঝিল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী বলছেন হত্যা

ভোলার চরফ্যাশনে গভীর রাতে ঝিলের মাঝ থেকে আলাউদ্দিন রাঢ়ী (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু স্বাভাবিক নয় দাবি করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত আলাউদ্দিন রাঢ়ী চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের মৃত আব্দুল করিম রাঢ়ীর ছেলে। তিনি পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্থানীয় আনজুর হাট চৌমুহনী বাজারে যান আলাউদ্দিন। রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে বাড়ির দক্ষিণে সিএমপি সড়ক থেকে প্রায় এক হাজার ফুট পূর্বদিকে একটি বিরোধপূর্ণ জমির পাশের ঝিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী বিবি ফাতেমা বেগমের দাবি, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার শার্ট কিছুটা দূরে পড়ে ছিল। এছাড়া আলাউদ্দিনের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও বাজারের জিনিসপত্র পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

পরিবারের অভিযোগ, জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। সেই বিরোধের জের ধরে আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঝিলের মাঝ থেকে আলাউদ্দিন রাঢ়ীর মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কাউকে আসামি করে মামলা করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে ঝিল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী বলছেন হত্যা

সর্বশেষ আপডেট ০১:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬