ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নানক–তাপসসহ ২৮ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 76

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ৮ জুন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পর এ আদেশ দেন। আদালতে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে শোনানো হয়। তবে কাঠগড়ায় থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গ্রেপ্তার থাকা চার আসামিকে সেদিন আদালতে হাজির করা হয়। অন্যদিকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনারসহ আরও অনেকে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সরাসরি ও পরোক্ষ ভূমিকার কারণে গুলি চালানো হয়। এতে ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী ৮ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য শুরু হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নানক–তাপসসহ ২৮ জনের বিচার শুরু

সর্বশেষ আপডেট ০৩:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬