শিরোনাম
ঋণ খেলাপের দায়ে আসলামের শপথ স্থগিত: আপিল বিভাগ
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 104
ঋণ খেলাপি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে চূড়ান্ত রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।
আদালতের এই রায়ের ফলে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী এই বিএনপি নেতার সংসদ সদস্য পদ এবং শপথ গ্রহণের প্রক্রিয়া আইনিভাবে আটকে গেল। আইনি জটিলতা ও ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত জানান। এর ফলে ওই নির্বাচনী আসনে নতুন করে কোনো সিদ্ধান্ত বা উপ-নির্বাচন আসবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে।

































