ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের ভিডিও ভাইরাল, দোকানিকে পিটিয়ে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ধর্ষণের ভিডিও ভাইরাল, দোকানিকে পিটিয়ে পুলিশে দিল জনতা

চাঁদপুরের মতলব দক্ষিণে এক কিশোরীকে ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।

অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২) লেজাকান্দি গ্রামের হোসেন আলী সরদারের ছেলে। বাড়ির পাশেই তার একটি চায়ের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন-চার মাস আগে মোবারক সরদার ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই ভিডিও দেখিয়ে কিশোরীকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। একপর্যায়ে ভিডিওটি বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

কিশোরীর বাবা বলেন, ভিডিওটি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক সরদারের বাড়িতে স্থানীয়রা সালিশ বসান। তবে তিনি সালিশে উপস্থিত না হয়ে পালিয়ে যাওয়ায় সেদিন বিষয়টির কোনো সমাধান হয়নি।

পরদিন শুক্রবার সকালে মোবারক বাড়িতে ফিরলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর করেন। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কিশোরীর বাবা বলেন, ঘটনার পর তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মোবারক সরদারের স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনা নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। তার স্বামী সেখানে উপস্থিত না থাকায় স্থানীয়রা ক্ষুব্ধ হন। শুক্রবার সকালে বাড়িতে আসার পর এলাকাবাসী তার ওপর হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণের ভিডিও ভাইরাল, দোকানিকে পিটিয়ে পুলিশে দিল জনতা

সর্বশেষ আপডেট ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬