ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্টু লোকেরা সার মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ফেনীতে কৃষিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সার মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষকদের অধিকার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এবার বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হবে না।

আমিন উর রশিদ বলেন, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা হয়েছে। কৃষকদের জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচি তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সকালে পরশুরামের মুহুরি নদীর দেড় হাজার কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়ক ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ করবেন। পরে শ্রীপুরে নানার বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ ও দুপুরের খাবার শেষে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুষ্টু লোকেরা সার মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬